আমার আর কিছু না চায় গো মনে লিরিক্স
✍️ গীতিকার: সিতেশ দাশ
🎤 ধরন: লোকনাথ ভজন (ভক্তিগীতি)
আমার আর কিছু না চায় গো মনে,
ওগো... লোকনাথ তুমি বিনে।
নিধানের কান্ডারি তুমি গো লোকনাথ,
তরাইয়া লয় ঘোর নিধানে।।
কাঙ্গাল দিনহীন আমি,
অপরাধী এ ভুবনে।
দয়াল তুমি জানি আমি গো লোকনাথ,
তরাইয়া লয় দয়ার গুনে,
ওগো লোকনাথ তুমি বিনে।।
আমি, অকুলে ধরেছি পারি,
দয়াল তোমার নাম স্মরনে।
তুমি আমার হও কান্ডারি গো লোকনাথ,
ডাকি তোমায় আকূল প্রানে,
ওগো লোকনাথ তুমি বিনে।।
সিতেশ দাশ কয় ওগো লোকনাথ,
নিবেদন করি চরনে।
আমায়, দিও রাঙ্গা চরণ তরি গো লোকনাথ,
দেখা দিও শেষের দিনে,
ওগো লোকনাথ তুমি বিনে।।
📹 ইউটিউব ভিডিও শুনুন: