লেবেল

কপিরাইট সতর্কবার্তা

এই সাইটের গান গুলো কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। কোনো কন্টেন এবং গান যদি শিল্পীর নাম ব্যতিত গাওয়া হয়, তাহলে তা দন্ডনীয় অপরাধ বলে গন্য হবে। ধন্যবাদ ।

শুক্রবার, ২৬ জুন, ২০২৬

Ki Rup Herilam Sokhi Go Lyrics | কি রুপ হেরিলাম সখি গো লিরিক্স - Sitesh Das Dhamail Lyrics

 

কি রুপ হেরিলাম সখি গো লিরিক্স

✍️ গীতিকার: সিতেশ দাশ

🎤 ধরন: জনপ্রিয় ধামাইল গান (শ্যামরূপ)

কি রুপ হেরিলাম সখি গো ,
সখি জলের ঘাটে গিয়া।
আমি কূল ডুবাইলাম জলের ঘাটে,
শ্যাম রুপ হেরিয়া সখি গো।।

নয়ন বাকা ভঙ্গি বাকা গো সখি,
চূড়ায় ময়ূর পাকা।
এগো হরিল অভলার প্রান ,
নয়ন পানে চাইয়া সখি গো।।

নিলো মান কূলমান গো সখি,
প্রান নিল কারিয়া।
শুন্য দেহে আইলাম গৃহে,
প্রানটি বান্ধা তইয়া ‍সখি গো।।

বিনা মূল্যে প্রান দিয়াছি গো,
বন্ধের চরণে সপিয়া।
সিতেশ দাশকয় সঙ্গেযাব ,
চিঁর দাসী হইয়া সখি গো।।

Thanks for reading Dhamail Song Lyrics


মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

Ekbar Ene Dekha Go Sojoni Lyrics | একবার এনে দেখা গো সজনি লিরিক্স - Sitesh Das Dhamail Lyrics

 

একবার এনে দেখা গো সজনি লিরিক্স

📝 গীতিকার: সিতেশ দাশ

🎵 ধরন: জনপ্রিয় ধামাইল গান

একবার এনে দেখা গো সজনি,
শ্যাম গুনমনি।
এগো একবার আইনে দেখাও তাঁরে,
জুরাই পুরা প্রানি গো সজনি,
শ্যাম গুনমনি।।

কই রইলো শ্যাম কার কুঞ্জেতে,
দেখ গো সজনি।
এগো আমারে কাঁদাইয়া বন্ধে,
জুরাইলো কার প্রানি গো সজনি,
শ্যাম গুনমনি।।

ফুলের সজ্জা সাঁজাইয়া,
রইলাম একাকিনি।
এগো বন্ধের লাগি হব নাকি,
মিছা কলংকিনি গো সজনি,
শ্যাম গুনমনি।।

আরকি আসিবে শ্যাম ,
পুসাইলে রজনি।
এগো সিতেশ দাশের শেষ হয়ে যায়,
যৌবন যামিনি গো সজনি,
শ্যাম গুনমনি।।

Thanks for reading Dhamail Song Lyrics


রবিবার, ২১ জুন, ২০২৬

আমাার আর কিছু না চায় গো মনে লিরিক্স - সিতেশ দাশ | Amar Ar Kichu Na Chay Go Mone Lyrics

আমার আর কিছু না চায় গো মনে লিরিক্স

✍️ গীতিকার: সিতেশ দাশ

🎤 ধরন: লোকনাথ ভজন (ভক্তিগীতি)

আমার আর কিছু না চায় গো মনে,
ওগো... লোকনাথ তুমি বিনে।
নিধানের কান্ডারি তুমি গো লোকনাথ,
তরাইয়া লয় ঘোর নিধানে।।

কাঙ্গাল দিনহীন আমি,
অপরাধী এ ভুবনে।
দয়াল তুমি জানি আমি গো লোকনাথ,
তরাইয়া লয় দয়ার গুনে,
ওগো লোকনাথ তুমি বিনে।।

আমি, অকুলে ধরেছি পারি,
দয়াল তোমার নাম স্মরনে।
তুমি আমার হও কান্ডারি গো লোকনাথ,
ডাকি তোমায় আকূল প্রানে,
ওগো লোকনাথ তুমি বিনে।।

সিতেশ দাশ কয় ওগো লোকনাথ,
নিবেদন করি চরনে।
আমায়, দিও রাঙ্গা চরণ তরি গো লোকনাথ,
দেখা দিও শেষের দিনে,
ওগো লোকনাথ তুমি বিনে।।

📹 ইউটিউব ভিডিও শুনুন:


ট্যাগ: Amar Ar Kichu Na Chay Go Mone Lyrics, Lokenath Bhajan, Sitesh Das

শুক্রবার, ১৯ জুন, ২০২৬

রাঁধার মান ভাঙ্গানি ধামাইল গানের লিরিক্স - সিতেশ দাশ | Dhamail Song Lyrics


তুমি এত অভিমানি রাঁধে গো ধামাইল গানের লিরিক্স

বাংলাদেশের সিলেট অঞ্চল এবং ভারতের আসাম ও ত্রিপুরার সনাতন ধর্মন্বলীদের বিয়ে ও বিভিন্ন উৎসবে ধামাইল গান একটি অন্যতম প্রধান আকর্ষণ। আজ আমরা নিয়ে এসেছি প্রখ্যাত ধামাইল সাধক সিতেশ দাশের চমৎকার একটি রাঁধার মান ভাঙ্গানি গান—"তুমি এত অভিমানি রাঁধে গো"-এর সম্পূর্ণ লিরিক্স এবং এর বিস্তারিত তথ্য।


তথ্য কণিকা (Song Overview)

বিষয় বিবরণ
গানের নাম তুমি এত অভিমানি রাঁধে গো (রাঁধার মান ভাঙ্গানি)
গীতিকার ও সুরকার সিতেশ দাশ [Sitesh Das]
ধরণ (Genre) ধামাইল গান / লোকগীতি (Dhamail Song)
মূল বিষয়বস্তু শ্রী রাধার মান-অভিমান এবং শ্রীকৃষ্ণের মান ভাঙানোর আকুলতা

তুমি এত অভিমানি রাঁধে গো ফুল লিরিক্স (Dhamail Full Lyrics)

তুমি এত অভিমানি রাঁধে গো,
ও রাঁধে কঠিন তোমার হিয়া।
মান করিয়া আছ ঘরে শুইয়া,
রাঁধে গো মান করিয়া আছ ঘরে শুইয়া।।

আমায় দিয়ে ভালোবাসা,
কার পুরাও গো মনের আঁশা,
আমায় পাশোরিয়া।
ও তুমি কথা কওনা কাছে নেয়না গো,
ও রাঁধে কিদোষ জানিয়া।।

তোমার প্রেমে আমি দোষী ,
দিবানিশি বাজাই বাঁশি ,
জয় রাঁধে বলিয়া।
ও আমি কত দুঃখ সইলাম প্রানে গো,
ও রাঁধে তোমার প্রেমে পরিয়া।।

রাইগো আমার কথা রাখো,
নয়ন মেলে একবার দেখো,
অভিমান ছাড়িয়া।
ও তোমার প্রেম আগুনে পুরা বুক গো,
ও রাঁধে দেখো হৃদয় ছিড়িয়া।।

শুনগো রাই প্রান প্রিয়শি,
রাখনো আমার হাতের বাঁশি,
যাবো বিদায় হইয়া।
অধীন সিতেশ দাশকয় যাবো চলে গো,
ও রাঁধে জনমের লাগিয়া।।

🗣️ ( মান করিয়া আছো ঘরে শুইয়া,
রাঁধে গো মান করিয়া আছো ঘরে শুইয়া )


গানের প্রেক্ষাপট ও গানের ভাবার্থ

"এই ধামাইল গানটিতে রাধাকৃষ্ণের প্রেমের এক চিরন্তন রূপ ফুটে উঠেছে। শ্রীমতী রাধার মান বা অভিমানের কারণে তিনি শ্রীকৃষ্ণের সাথে কথা বলছেন না। শ্রীকৃষ্ণ রাধার এই মান ভাঙানোর জন্য নিজের দুঃখ ও ভালোবাসার কথা প্রকাশ করছেন। গানের শেষ চরণে গীতিকার সিতেশ দাশ নিজের নাম ভণিতা আকারে ব্যবহার করে গানটি শেষ করেছেন, যা লোকগীতির একটি ঐতিহ্যবাহী বৈশিষ্ট্য।"

আপনার কাছে এই ধামাইল গানটি কেমন লাগে, তা নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারেন। আরও সুন্দর সুন্দর ধামাইল ও লোকগীতির লিরিক্স পেতে আমাদের ব্লগটি বুকমার্ক করে রাখুন। ধন্যবাদ!


বুধবার, ১৭ জুন, ২০২৬

ঐ শুন কুকিলায় করে ধ্বনি লিরিক্স - সিতেশ দাশ | Sylheti Dhamail Gaan 2026 Lyrics

 

ঐ শুন কুকিলায় করে ধ্বনি লিরিক্স

কথা: সিতেশ দাশ | ধারা: লোকসংগীত (বিচ্ছেদ)

ঐ শুন কুকিলায় করে ধ্বনি,

ও সইঁলো পোসাইলো রজনি।

এগো কুহু সুরে ডাকে কুকিল,

উদয় দিনমনি,

ও সইঁলো পোসাইলো রজনি।।

বাসর সইজ্জা সাঁজাইয়া গো,

সখি কাঁদি একাকিনি।

এগো কুঞ্জে না আসিলো আমার,

বন্ধু গুনমনি,

ও সইঁলো পোসাইলো রজনি।।

আঁশাতে বঞ্চিত হইলাম গো,

সখি আমি অভাগিনি।

এগো প্রাননাথ বন্ধুয়ার লাগি,

হইলাম কলংকিনি,

ও সইঁলো পোসাইলো রজনি।।

শ্রীকৃষ্ণ বিচ্ছেদ অনলে গো,

সখি যাবে আমার প্রানি।

সিতেশ দাশকয় না পাইলে,

বন্ধের চরণ কানি,

ও সইঁলো পোসাইলো রজনি।।

গানের বিবরণ (Song Details)

  • গানের নাম: ঐ শুন কুকিলায় করে ধ্বনি [Oi Shuno Kokilaye Kore Dhoni]
  • লেখক: সিতেশ দাশ
  • ধরণ (Genre): রাধাকৃষ্ণ বিষয়ক বিচ্ছেদী ধামাইল গান / লোকসংগীত


শনিবার, ১৩ জুন, ২০২৬

তরা দেখ সখি গন আজ রাঁধার কুঞ্জে হলো মধুর মিলন লিরিক্স - সিতেশ দাশ

 

নমস্কার পাঠক, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি সিলেট অঞ্চলের জনপ্রিয় গীতিকার সিতেশ দাশের একটি অসাধারণ রাধাকৃষ্ণ বিষয়ক আধ্যাত্মিক ধামাইল গান। গানটি মূলত রাধা ও কৃষ্ণের মধুর মিলন পর্বকে কেন্দ্র করে রচিত। নিচে গানের সম্পূর্ণ লিরিক্স বা কথা তুলে ধরা হলো।

তরা দেখ সখি গন।
আজ রাঁধার কুঞ্জে হলো,
মধুর মিলন।।

অঙ্গে অঙ্গে জরাজরি,
মধুর আলাপন।
আনন্দে রাঁধিকার নাচইন,
পাইয়া কৃষ্ণধন।।

চিটাইলো আতর গোলাপ,
সোহাগ চন্দন।
সব সখি মিলে করইন,
পূষ্প বরশন।।

কৃষ্ণ প্রেমের প্রেমিক যারা,
आनন্দিত মন।
আনন্দে ভাসিলো আজি,
মধুর বৃন্দাবন।।

সিতেশ দাশ কয় করি আমি,
এই নিবেদন।
অন্তীম কালে দিও কৃষ্ণ,
যোগল চরণ।।

গানটির বিবরণ ও ঘরানা (Song Details)

  • গান: তরা দেখ সখি গন আজ রাঁধার কুঞ্জে হলো মধুর মিলন
  • গীতিকার ও সুরকার: সিতেশ দাশ (Sitesh Das)
  • ক্যাটাগরি: ধামাইল গান / পদাবলী কীর্তন / রাধাকৃষ্ণ ভজন
  • ভাষা: বাংলা (সিলেটি আঞ্চলিক ছোঁয়া যুক্ত)

গানটির মূল ভাবার্থ

এই গানটিতে রাধাকৃষ্ণের পরম মিলনলীলা ফুটিয়ে তোলা হয়েছে। আধ্যাত্মিক দিক থেকে এটি জীবাত্মা (রাধিকা) এবং পরমাত্মার (শ্রীকৃষ্ণ) মিলনের আনন্দ উৎসব। সখীদের পুষ্প বর্ষণ এবং আতর-গোলাপ ছিটানোর মাধ্যমে বৃন্দাবনের সেই আনন্দঘন পরিবেশকে কবি এখানে ফুটিয়ে তুলেছেন। সবশেষে গীতিকার সিতেশ দাশ কৃষ্ণের যুগল চরণে ঠাঁই পাওয়ার আকুতি জানিয়েছেন।

বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

আমি মন দিলাম প্রান দিলাম লিরিক্স - সিতেশ দাশ | Ami Mon Dilam Pran Dilam Lyrics


আপনি কি "আমি মন দিলাম প্রান দিলাম" গানের নির্ভুল লিরিক্স খুঁজছেন? বিখ্যাত গীতিকার সিতেশ দাশের লেখা এই জনপ্রিয় বিচ্ছেদ গানটির সম্পূর্ণ কথা নিচে সুন্দরভাবে উপস্থাপন করা হলো।


Ami Mon Dilam Pran Dilam Lyrics in Bengali

আমি মন দিলাম প্রান দিলাম,
যৌবন দিলাম যাঁরে গো।
সে যদি ভালোবাসে না,
দুঃখ বলি কারে গো।।

আমি সাঁজাইলাম বাসর সইজ্জা,
কত আশা করে গো।
এগো না আসিলো প্রাননাথ,
রইলো কার বাসরে গো।।

কি আগুন জ্বালাইলো বন্ধে,
আমারি অন্তরে গো।
বন্ধে আমারে ভিন্য ভাসিয়া,
ভালোবাসে কারে গো।।

সিতেশ দাশকয় পাইলে কইও,
আমারি বন্ধুরে গো,
এগো কোনবা দোষে ভিন্য বাসে,
বন্ধু শ্যাম নাগরে গো।।


গানের বিবরণ (Song Information)

গানের নাম: আমি মন দিলাম প্রান দিলাম
কথা ও সুর: সিতেশ দাশ
ধরণ: বাংলা লোকগীতি / বিচ্ছেদ গান