লেবেল

কপিরাইট সতর্কবার্তা

এই সাইটের গান গুলো কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। কোনো কন্টেন এবং গান যদি শিল্পীর নাম ব্যতিত গাওয়া হয়, তাহলে তা দন্ডনীয় অপরাধ বলে গন্য হবে। ধন্যবাদ ।

শনিবার, ১৩ জুন, ২০২৬

তরা দেখ সখি গন আজ রাঁধার কুঞ্জে হলো মধুর মিলন লিরিক্স - সিতেশ দাশ

 

নমস্কার পাঠক, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি সিলেট অঞ্চলের জনপ্রিয় গীতিকার সিতেশ দাশের একটি অসাধারণ রাধাকৃষ্ণ বিষয়ক আধ্যাত্মিক ধামাইল গান। গানটি মূলত রাধা ও কৃষ্ণের মধুর মিলন পর্বকে কেন্দ্র করে রচিত। নিচে গানের সম্পূর্ণ লিরিক্স বা কথা তুলে ধরা হলো।

তরা দেখ সখি গন।
আজ রাঁধার কুঞ্জে হলো,
মধুর মিলন।।

অঙ্গে অঙ্গে জরাজরি,
মধুর আলাপন।
আনন্দে রাঁধিকার নাচইন,
পাইয়া কৃষ্ণধন।।

চিটাইলো আতর গোলাপ,
সোহাগ চন্দন।
সব সখি মিলে করইন,
পূষ্প বরশন।।

কৃষ্ণ প্রেমের প্রেমিক যারা,
आनন্দিত মন।
আনন্দে ভাসিলো আজি,
মধুর বৃন্দাবন।।

সিতেশ দাশ কয় করি আমি,
এই নিবেদন।
অন্তীম কালে দিও কৃষ্ণ,
যোগল চরণ।।

গানটির বিবরণ ও ঘরানা (Song Details)

  • গান: তরা দেখ সখি গন আজ রাঁধার কুঞ্জে হলো মধুর মিলন
  • গীতিকার ও সুরকার: সিতেশ দাশ (Sitesh Das)
  • ক্যাটাগরি: ধামাইল গান / পদাবলী কীর্তন / রাধাকৃষ্ণ ভজন
  • ভাষা: বাংলা (সিলেটি আঞ্চলিক ছোঁয়া যুক্ত)

গানটির মূল ভাবার্থ

এই গানটিতে রাধাকৃষ্ণের পরম মিলনলীলা ফুটিয়ে তোলা হয়েছে। আধ্যাত্মিক দিক থেকে এটি জীবাত্মা (রাধিকা) এবং পরমাত্মার (শ্রীকৃষ্ণ) মিলনের আনন্দ উৎসব। সখীদের পুষ্প বর্ষণ এবং আতর-গোলাপ ছিটানোর মাধ্যমে বৃন্দাবনের সেই আনন্দঘন পরিবেশকে কবি এখানে ফুটিয়ে তুলেছেন। সবশেষে গীতিকার সিতেশ দাশ কৃষ্ণের যুগল চরণে ঠাঁই পাওয়ার আকুতি জানিয়েছেন।