লেবেল

কপিরাইট সতর্কবার্তা

এই সাইটের গান গুলো কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। কোনো কন্টেন এবং গান যদি শিল্পীর নাম ব্যতিত গাওয়া হয়, তাহলে তা দন্ডনীয় অপরাধ বলে গন্য হবে। ধন্যবাদ ।

বুধবার, ১৭ জুন, ২০২৬

ঐ শুন কুকিলায় করে ধ্বনি লিরিক্স - সিতেশ দাশ | Sylheti Dhamail Gaan 2026 Lyrics

 

ঐ শুন কুকিলায় করে ধ্বনি লিরিক্স

কথা: সিতেশ দাশ | ধারা: লোকসংগীত (বিচ্ছেদ)

ঐ শুন কুকিলায় করে ধ্বনি,

ও সইঁলো পোসাইলো রজনি।

এগো কুহু সুরে ডাকে কুকিল,

উদয় দিনমনি,

ও সইঁলো পোসাইলো রজনি।।

বাসর সইজ্জা সাঁজাইয়া গো,

সখি কাঁদি একাকিনি।

এগো কুঞ্জে না আসিলো আমার,

বন্ধু গুনমনি,

ও সইঁলো পোসাইলো রজনি।।

আঁশাতে বঞ্চিত হইলাম গো,

সখি আমি অভাগিনি।

এগো প্রাননাথ বন্ধুয়ার লাগি,

হইলাম কলংকিনি,

ও সইঁলো পোসাইলো রজনি।।

শ্রীকৃষ্ণ বিচ্ছেদ অনলে গো,

সখি যাবে আমার প্রানি।

সিতেশ দাশকয় না পাইলে,

বন্ধের চরণ কানি,

ও সইঁলো পোসাইলো রজনি।।

গানের বিবরণ (Song Details)

  • গানের নাম: ঐ শুন কুকিলায় করে ধ্বনি [Oi Shuno Kokilaye Kore Dhoni]
  • লেখক: সিতেশ দাশ
  • ধরণ (Genre): রাধাকৃষ্ণ বিষয়ক বিচ্ছেদী ধামাইল গান / লোকসংগীত