কি রুপ হেরিলাম সখি গো লিরিক্স
✍️ গীতিকার: সিতেশ দাশ
🎤 ধরন: জনপ্রিয় ধামাইল গান (শ্যামরূপ)
কি রুপ হেরিলাম সখি গো ,
সখি জলের ঘাটে গিয়া।
আমি কূল ডুবাইলাম জলের ঘাটে,
শ্যাম রুপ হেরিয়া সখি গো।।
নয়ন বাকা ভঙ্গি বাকা গো সখি,
চূড়ায় ময়ূর পাকা।
এগো হরিল অভলার প্রান ,
নয়ন পানে চাইয়া সখি গো।।
নিলো মান কূলমান গো সখি,
প্রান নিল কারিয়া।
শুন্য দেহে আইলাম গৃহে,
প্রানটি বান্ধা তইয়া সখি গো।।
বিনা মূল্যে প্রান দিয়াছি গো,
বন্ধের চরণে সপিয়া।
সিতেশ দাশকয় সঙ্গেযাব ,
চিঁর দাসী হইয়া সখি গো।।
Thanks for reading Dhamail Song Lyrics