লেখক: সিতেশ দাশ
কেমনে পাই চরন তোমার প্রভু নিরাকার,
কেমনে পাই চরন তোমার।
তোমাকে পাইতে মনে ভাসনা আমার।।
জলে কি স্তলে আছো শূন্যে কি অরন্যে,
আছো কোথায় লোকি দিয়ে দেখিনা নয়নে।
দেখা দায় হে নিজগুনে ঘোচাও মনের অন্ধকার।।
তুমি হও ভক্তের অধীন ভক্তের পুরাও ভাসনা,
কাতরে ডাকি প্রভু স্বরুপে দেখা দায়না।
পুরাও হে মনের ভাসনা ডাকিতেছি বারে বারে।।
কোথায় রয়েছো প্রভু কেমনে পাবো দেখা,
আছো কেন লুকিদিয়ে দিয়ে এমন ধোঁকা।
সিতেশ দাশকয় পাইলে দেখা
ভবজালা থাকতোনা আর।।
ইতি
