লেখক: সিতেশ দাশ
তোমায় ভক্তি ভাবে করি স্মরণ,
দয়াকরো প্রভু নারায়ণ।
করি এই মিনতি দায়হে শক্তি,
গাইতে তোমার নাম সংকীর্তন।।
প্রভুহে তুমি হরি রাম কৃষ্ণ,
শ্রীগৌরাঙ্গ প্রান গবিন্দ,
ভক্তের প্রানধন।
তুমি করো দয়া সদয় হইয়া,
দাও গো তোমার রাঙ্গা চরণ।।
প্রভুহে তুমি হও সয়ালের দয়াল,
তোমার কাছে সভি কাঙ্গাল,
তুমি জনার্ধন।
তুমি সৃষ্টিকর্তা হও বিধাতা,
তুমি হও জীবেরি জীবন।।
প্রভুহে সিতেশ দাশ কাঙ্গালে বলে,
তুমি কৃপা না করিলে,
বৃ্থা এ জীবন।
ডাকি করজোরে নত শিরে,
হৃদ মন্দিরে করো আসন।।
