লেবেল

কপিরাইট সতর্কবার্তা

এই সাইটের গান গুলো কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। কোনো কন্টেন এবং গান যদি শিল্পীর নাম ব্যতিত গাওয়া হয়, তাহলে তা দন্ডনীয় অপরাধ বলে গন্য হবে। ধন্যবাদ ।

মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

Sitesh Das Popular Guru Stuti Devotional Song Lyrics | Full Lyrics & Meaning

ভগবান শ্রীকৃষ্ণ

কৃষ্ণের ছবি

লেখক: সিতেশ দাশ

হরি তোমার আজব খেলা ,
নিত্য লীলা এ সংসারে।
তুমি নিত্য লীলাকারী হরি,
কে বা তোমায় চিন্তে পারে।।

ওগো প্রভু জগৎস্বামী,
তুমি হও অন্তর যামী।
সর্বজীবে আছো তুমি ,
লক্ষ কোটি আঁকার ধরে।।
(হরি তোমার আজব খেলা ,
নিত্য লীলা এ সংসারে)

তুমি হও মাতা পিতা,
তুমি জীবের পরম আত্মা।
তুমি সৃষ্টিকর্তা হও বিধাতা,
পারের কর্তা ভব পারে।।
(হরি তোমার আজব খেলা ,
নিত্য লীলা এ সংসারে)

তুমি পাহারও গলাইতে পারো,
সাগরও চুষিতে পারো।
মরিলে বাঁচাইতে পারো,
দয়াল নাম সয়াল জুড়ে।।
(হরি তোমার আজব খেলা ,
নিত্য লীলা এ সংসারে)

সিতেশ দাশকয় ওগো দয়াল,
তোমার প্রেমে বাঁধা সয়াল।
দিন ভিখারি আমি কাঙ্গাল,
তরাইয়া লয় মোরে।।
(হরি তোমার আজব খেলা ,
নিত্য লীলা এ সংসারে)