লেবেল

কপিরাইট সতর্কবার্তা

এই সাইটের গান গুলো কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। কোনো কন্টেন এবং গান যদি শিল্পীর নাম ব্যতিত গাওয়া হয়, তাহলে তা দন্ডনীয় অপরাধ বলে গন্য হবে। ধন্যবাদ ।

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

বাঁশির সুুরে প্রানটি নিলো, গৃহে থাকা দায় হইলো, | Sitesh Das Dhamail Song | Sylheti Dhamail 2026



লেখক: সিতেশ দাশ



 বাঁশির সুুরে প্রানটি নিলো,
গৃহে থাকা দায় হইলো,
বলগো সখি কি করি উপায়।
সখি হায় হায় গো,
বাঁশির সুরে ঘরে থাকা দায়।।

রাঁধা রাঁধা বলে বাঁশি ,
বাঁজায় বন্ধু কালো শঁশী,
যত দোষী বানাইলো আমায়।
সখি হায় হায় গো,
বাঁশির সুরে ঘরে থাকা দায়।।


গৃহ কর্ম না লও মনে,
বাঁশির গানে প্রানে টানে,
মনে লও যাইতে যমুনায়।
সখি হায় হায় গো,
বাঁশির সুরে ঘরে থাকা দায়।।

শ্বাশরি ননদি ঘরে,
সদায় মন্দ বলে মোরে,
মানা করে যাইতে যমুনায়।
সখি হায় হায় গো,
বাঁশির সুরে ঘরে থাকা দায়।।

সিতেশ দাশ কাঙ্গালে বলে,
যাবো জলে কোন কৌশলে,
জ্বলে মরি বাঁশিটির জ্বালা।
সখি হায় হায় গো,
বাঁশির সুরে ঘরে থাকা দায়।।