লেখক: সিতেশ দাশ
বন্ধে বাজায় বাঁশি দিবানিঁশি,
কদম্ব তলায়।
শুনে বাঁশি মন উদাসি ,
গৃহে থাকা দায়।।
কদম্ব তলায়।
শুনে বাঁশি মন উদাসি ,
গৃহে থাকা দায়।।
নাম ধরি বাজায় বাঁশি,
লাজে মরি হায়।
লোক সমাজে বানায় দোষী ,
বন্ধু শ্যামরায়।।
কেমন করে জাইগো জলে ,
না দেখি উপায়।
ঘরের বাদি কাল ননদী,
কত মন্দ গায়।।
মনের খেদে শ্যাম বিচ্ছেদে ,
সিতেশ দাশে গায়।
পাবো নিগো বন্ধুয়ারে,
গেলে যমুনায়।।