লেবেল

কপিরাইট সতর্কবার্তা

এই সাইটের গান গুলো কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। কোনো কন্টেন এবং গান যদি শিল্পীর নাম ব্যতিত গাওয়া হয়, তাহলে তা দন্ডনীয় অপরাধ বলে গন্য হবে। ধন্যবাদ ।

শুক্রবার, ৮ মে, ২০২৬

হায় গো সখি হায় গো হায় | Sitish Das | Radha Krishna Bicched Gaan


লেখক: সিতেশ দাশ

হায় গো সখি হায় গো হায়,
কোথায় বন্ধু শ্যামরায়,
প্রান যায় বিচ্ছেদের জ্বালায়।
ও কুঞ্জে না আসিলো বন্ধু শ্যামরায়।
সখি হায় হায় হায়,
প্রান যায় বিচ্ছেদের জ্বালায়।।

আসিবে বলিয়া গেল বন্ধু চলিয়া,
ফাকি দিয়া গেল গো আমায়।
ও গেল প্রেম আগুন জ্বালাইয়া গায়।
সখি হায় হায় হায়,
প্রান যায় বিচ্ছেদের জ্বালায়।।

শুন গো সজনি কুকিলার ধ্বনি,
রজনি পোসাইয়া যায়।
ও সুখের নিশিঁ গেল বন্ধুয়ার আশাঁয়।
সখি হায় হায় হায়,
প্রান যায় বিচ্ছেদের জ্বালায়।।

সিতেশ দাশকয় অভলা,
সইতে না পারি জ্বালা,
ফুলের মালা বাসি হইয়া যায়।
ও আমার প্রান পাখি রইলো কোথায়।
সখি হায় হায় হায়,
প্রান যায় বিচ্ছেদের জ্বালায়।।