লেবেল

কপিরাইট সতর্কবার্তা

এই সাইটের গান গুলো কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। কোনো কন্টেন এবং গান যদি শিল্পীর নাম ব্যতিত গাওয়া হয়, তাহলে তা দন্ডনীয় অপরাধ বলে গন্য হবে। ধন্যবাদ ।

মঙ্গলবার, ১২ মে, ২০২৬

ঐ শুনগো সই প্রাণবন্ধে – New Bengali Folk & Dhamail Bengali Music Song Lyrics 2026 | Sitesh Das

 Song Information

writer
:
Sitesh Das
Song Name: ঐ শুনগো সই প্রাণবন্ধে
Genre: Bengali Folk & Dhamail Song
Type: Lyrics
Year: 2002


ঐ শুনগো সই প্রানবন্ধে
কদম তলায় বাজায় বাঁশি।
এগো যার লাগিয়া লোকের কাছে,
হইলাম আমি চিরদোষী।।

সখী গো জলের ঘাটে কদম তলায়
বাঁশি বাজায় শ্যামরায়,
কে যাবে আয় লওগো কলসি।
আমি মন রঙ্গে খেলব খেলা,
প্রান বন্ধুয়ার কুলে বসি।।

সখী গো চলো তরা সবে মিলে
বন্ধু আমার কদমতলে,
দেরি হলে যাবে কালো শঁশী।
আমি মান কূলমান সব দিয়াছি,
প্রান বন্ধুরে ভালোবাসি।।

সখী গো বন্ধু আমার রসের নাগর
দেখতে কি লাগে মনোহর,
দিনে দুইপর বাজায় গো বাঁশি।
ও কাঙ্গাল সিতেশ বলে হৃদয় জ্বলে
না দেখিলে তাঁর মুখের হাসি।।