লেখক : সিতেশ দাশ
ফিরে যাওরে রাঁধার বন্ধু,
আর আইসোনা কুঞ্জেতে।
নিশিঁর শেষে কেন আইলায়,
অভলারে কাঁদাইতে।।
সাঁজ সইজ্জা বিপলে গেল,
দুঃখ রইলো মনেতে।
বাসি মালা হইলো জ্বালা,
ভাসা ইবো জলেতে।।
নিত্যি নিত্যি আসা যাওয়া,
চন্দ্রাবলির কুঞ্জেতে।
রাঁধার কুঞ্জে আসলায় শুধু,
কলংকিনি করিতে।।
মান গেল কূলমান গেল,
প্রান যাবে তর পিরিতে।
সিতেশ দাশকয় আর পারিনা,
এত জ্বালা সহিতে।।