লেবেল

কপিরাইট সতর্কবার্তা

এই সাইটের গান গুলো কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। কোনো কন্টেন এবং গান যদি শিল্পীর নাম ব্যতিত গাওয়া হয়, তাহলে তা দন্ডনীয় অপরাধ বলে গন্য হবে। ধন্যবাদ ।

বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

পাপি তাপি তরাইতে এলেন লোকনাথ এ ধরায় লিরিক্স - সিতেশ দাশ | Papi Tapi Toraite Elen Loknath E Dhoray Lyrics


গান: পাপি তাপি তরাইতে এলেন লোকনাথ এ ধরায়.
ধরণ:বাবা লোকনাথের ভজন / কীর্তন.
লেখক: সিতেশ দাশ

পাপি তাপি তরাইতে 
এলেন লোকনাথ এ ধরায়.
বাবার খেলা আজব লীলা,
বোঝা বড় ভীষম দায়।।

বারদীয়া গ্রামে বাবায়,
বসাইলেন প্রেমের বাজার,
কত শত ভক্ত আসে,
দেখতে লাগে চমৎকার।
কী সুন্দর প্রেমেরি বাজার ,
বসাইলেন দয়াল বাবায়।।

এক বিশ্বাসে বাবার পদে,
ভক্তি রাখে যেজনা,
পুরে তার মনের ভাসনা,
করেন বাবায় করুনা।
দেখিলে রুপ ভুলা যায়না,
প্রেমের বাতাস লাগে গায়।।

অন্তরজামি লোকনাথ বাবা,
ভক্তেরি অন্তরজ্ঞান,
ভক্তের ডাকে দেন গো সারা,
নাহি করেন অভিমান।
হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান,
দয়াল বাবার গুনগায়।।

এ জীবনে বাবার সনে,
হইলো যাহার দরশঁন,
অকূলে কূল পাইলো তাঁরা,
ধন্য মানব জীবন।
সিতেশ দাশকয় রাঙ্গা চরন,
পাইলাম নারে হায়রে হায়।।

ইতি