ছেড়ে যাইও না যাইও না বন্ধু রে লিরিক্স - সিতেশ দাশ
নমস্কার বন্ধুরা, আজকের পোস্টে আমরা আপনাদের সাথে শেয়ার করছি গীতিকার সিতেশ দাশ এর অত্যন্ত জনপ্রিয় একটি বাউল গান "ছেড়ে যাইও না যাইও না বন্ধু রে" এর সম্পূর্ণ লিরিক্স (Chere Jaio Na Jaio Na Bondure Lyrics)।
Chere Jaio Na Jaio Na Bondure Lyrics in Bengali
ছেড়ে যাইও না যাইও না বন্ধু রে,
মায়া লাগাইয়া।
ও আমার মনের সাধ মিটাই রে বন্ধু,
তোমায় কোলে লইয়া।।
আমি বান্দিবো সুখেরও ঘর রে,
তোমাকে লইয়া।
হৃদয় মন্দিরে রাখবো ,
যতন করিয়া।।
তুমি মোর জীবন বন্ধু রে,
প্রান পুতুলিয়া।
ও আমি চরণে থাকিবো তোমার,
চিঁরদাসি হইয়া।।
সিতেশ দাশ কয় প্রান সপিলাম রে,
দয়াল জানিয়া।।
ও আমার নিবেদন রাখোরে বন্ধু,
না হইও নিদয়া।।
গানের বিবরণ (Song Information):
- গানের নাম: ছেড়ে যাইও না যাইও না বন্ধু রে
- কথা ও সুর: সিতেশ দাশ
- ধরণ: বাংলা লোকগীতি / বাউল গান